নারায়ণগঞ্জসোনারগাঁও
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর দলীয় সমর্থক ও নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন এবং সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়াসহ যুবদল ও ছাত্রদলের কয়েক শ নেতাকর্মী।

লোড হচ্ছে...