রাজনীতিসদর
এখন আমাদের দায়িত্ব হলো শোককে শক্তিতে রূপান্তর করা: অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনসহ জেলার প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোসিয়ারী সমিতির সামনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। তাঁর মৃত্যুতে আমরা অভিভাবকহীন হয়ে পড়লেও তাঁর আদর্শ আমাদের পথ দেখাবে। এখন আমাদের দায়িত্ব হলো শোককে শক্তিতে রূপান্তর করা। সামনে নির্বাচন, এই সময়ে দলের ভেতরে কোনো বিভেদ বা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন, "জনগণ আজ পরিবর্তন চায় এবং তারা বিএনপির দিকেই তাকিয়ে আছে। দেশনেত্রীর স্বপ্ন বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বিদায় জানাব।"

লোড হচ্ছে...