নারায়ণগঞ্জসদর
জে.এম নীটওয়্যার শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ
NHP NewsView

জে.এম নীটওয়্যার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের শোষণ করছে: সেলিম মাহমুদ
নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জে.এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ১০ দফা দাবিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও শহরে বিশাল মিছিল করেছেন কয়েকশ শ্রমিক। কর্মসূচি চলাকালীন বিক্ষুব্ধ শ্রমিকরা একপর্যায়ে নারায়ণগঞ্জের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) কার্যালয় ঘেরাও করে তাদের দাবি তুলে ধরেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক আল আমিন। সমাবেশে সংহতি জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ বলেন, জে.এম নীটওয়্যার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের শোষণ করছে। সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন না করা এবং বাৎসরিক ছুটি ও ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ জানান, গত ২ ফেব্রুয়ারি মালিকপক্ষকে দাবিনামা দেওয়া হলেও তারা কোনো কর্ণপাত করেনি। এমনকি ২২ ফেব্রুয়ারি সরকারি দপ্তরে আবেদন করেও এখন পর্যন্ত শ্রমিকরা কোনো সুরাহা পাননি।
শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ১০ দফা বাস্তবায়ন, সরকার ঘোষিত বেতন কাঠামো কার্যকর করা, সময়মতো বেতন পরিশোধ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, বেআইনিভাবে চাকরিচ্যুতি বন্ধ করা এবং ইস্তফা দেওয়া শ্রমিকদের আইনানুগ পাওনা বুঝিয়ে দেওয়া। এছাড়াও অসুস্থ শ্রমিকদের যথাযথ চিকিৎসার সুবিধা এবং শ্রমিকদের ওপর মালিকপক্ষের দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ এবং গাবতলী পুলিশ লাইন টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ে আজ ঐক্যবদ্ধ। মালিকপক্ষ যদি দ্রুত দাবি না মানে, তবে আগামীতে শিল্পাঞ্চল অচল করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এদিকে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের মুখে টনক নড়েছে প্রশাসনের। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্র জানিয়েছে, উদ্ভূত সমস্যা সমাধানে আগামী ১৩ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় ত্রিপক্ষীয় গণশুনানির আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে মালিক, শ্রমিক ও প্রশাসনের সমন্বয়ে একটি চূড়ান্ত সমাধানের পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...