আন্তর্জাতিক
চিকিৎসক গ্রেপ্তার
ভারতে ওটি'র ভেতর রোগীকে অবশ করে ধর্ষণ
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
অপারেশন থিয়েটারে চিকিৎসার সময় এক শিক্ষার্থীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগে ভারতে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশের রাজধানী লখনউর বকশি কা তালাব এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই ধর্ষণের অভিযোগ ওঠে। এরই মধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করা এবং অভিযুক্তের চিকিৎসক সনদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
পুলিশ জানায়, গত ১৮ মে লখনউয়ের ‘তেজাস হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হন ওই তরুণী।
লখনউয়ের উত্তর অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) টুইঙ্কেল জৈন সাংবাদিকদের বলেন, অভিযোগ অনুযায়ী, চিকিৎসার কথা বলে ওই তরুণীকে অপারেশন থিয়েটারে একা ডেকে নেন অভিযুক্ত চিকিৎসক। এ সময় সেখানে উপস্থিত নারী কর্মী এবং ওই তরুণীর বাবাকে থিয়েটারের বাইরে চলে যেতে বলা হয়। ভুক্তভোগীর অভিযোগ, সবাই বাইরে চলে যাওয়ার পর চিকিৎসক তাকে একটি নেশাজাতীয় বা চেতনানাশক ইনজেকশন পুশ করেন এবং পরে তাকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, ইনজেকশনের কার্যকারিতা বা নেশার ঘোর কেটে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার সঙ্গে কী অন্যায় করা হয়েছে। এরপরই তার পরিবার পুলিশে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত চিকিৎসকের নাম বিজয় গিরি। তিনি উত্তর প্রদেশের সীতাপুর জেলার তাম্বৌর এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে গ্রেফতার দেখায়।
অন্যদিকে, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: দ্য প্রিন্ট

লোড হচ্ছে...