নারায়ণগঞ্জসদর
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা উচিত: মাওলানা মইনুদ্দিন
NewsView

নিউজ ভিউ
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে একটি উন্নত মানের ফগার যন্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপর জোর দেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উন্নত মানের ফগার যন্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ-এর সভাপতি ডা. আশরাফ, সঞ্চালনা করেন ডা. আমিনুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যের পর হাফেজ মাওলানা নাসির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বক্তব্য শুরু করেন এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন যে স্বাস্থ্যের পরিচর্যা ইবাদতের অংশ এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা উচিত।
তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে, কারণ ন্যায়ভিত্তিক সমাজ হলে সবকিছু সহজ হয়ে যায়।
সচেতন নাগরিক হিসেবে ডা. আব্দুল কাইউম ভবিষ্যৎ সংসদ সদস্যের প্রতি প্রধান দাবিগুলো তুলে ধরেন। তাঁর দাবিগুলোর মধ্যে ছিলো: প্রত্যেক উপজেলায় মাদকের আখড়া বন্ধ করা, হাসপাতালে চাঁদাবাজি বন্ধ করা এবং হাসপাতালটিকে ৫০০ শয্যাবিশিষ্ট চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাশার তাঁর চাকরি জীবনের সর্বোচ্চ সময় এই হাসপাতালে কাটানোর কথা উল্লেখ করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত বছর ডেঙ্গু রক্ত পরীক্ষার সরঞ্জাম (কিট) পাওয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গত মাসে তারা ২৬৯ জন ডেঙ্গু রোগীর বিনা মূল্যে চিকিৎসা দিয়েছেন।
তিনি মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট উপদ্রব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার একই কাজে লিপ্ত হয়। তিনি এনডিএফকে ফগার যন্ত্র উপহার দেওয়ায় ধন্যবাদ জানান এবং সরকারিভাবে প্রাপ্ত সরঞ্জাম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে, রোগীদের সার্বক্ষণিক সুবিধার জন্য দুটি হৃদযন্ত্রের চিত্রায়ণ যন্ত্র (ইসিজি) প্রদানের অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ১১ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মুহাম্মদ খোরশেদ ও সেক্রেটারি মুহাম্মদ খোকন।
এছাড়া জেলা এনডিএফ-এর পক্ষে ডা. কাইউম, ডা. মালেক, ডা. আমিনুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম, এবং গাইনী ডা. সাবিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

লোড হচ্ছে...