নারায়ণগঞ্জ
এসপি বললেন পুলিশি দক্ষতা
৭৪ মালিক ফিরে পেলেন ফোন, রয়েছেন রাজস্থানের নাগরিকও
NHP NewsView

নিউজভিউ
ভারতসহ নারায়ণগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার করে নজির স্থাপন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা। বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। উদ্ধারকৃত এই ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।
উদ্ধার অভিযানে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল একটি বিদেশি মোবাইল উদ্ধার। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে একটি স্যামসাং গ্যালাক্সি মডেলের সেট ছিল ভারতের রাজস্থান প্রদেশের এক নাগরিকের। রাজস্থান থেকে ফোনটি হারানোর পর ভুক্তভোগী মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় নিপুণ তদন্তের মাধ্যমে ফোনটি উদ্ধার করা হয়। বর্তমানে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ফোনটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারতের রাজস্থানের এক নাগরিকের ফোন বাংলাদেশে হারিয়ে যায়। পরে তিনি একটি জিডি করে ভারতীয় হাইকমিশনারের কার্যলয়ে জমা দেয়। তারই ধারাবাহিকতায় আমরা গুলশান থানার সুবাদে জানতে পারি ফোনটি, নারায়ণগঞ্জে আছে। এবং সেটি উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও আরও ৭৩টি ফোন উদ্ধার করে আজ ফোন মালিকদের কাছে হস্তান্তর করি।

লোড হচ্ছে...