নারায়ণগঞ্জসদর
ঈদের পর যানজট সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে: জেলা প্রশাসক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে এখন কাজ করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় আসা বিভিন্ন গঠনমূলক পরামর্শকে গ্রহণ করে তিনি জানান, যানজট নিরসন থেকে শুরু করে ঈদ নিরাপত্তা—প্রতিটি বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
যানচলাচলের সমস্যা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এ বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। ঈদের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সংসদ সদস্যদের নিয়ে একটি বিশেষ সভার মাধ্যমে যানজট সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে। এছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনস্বার্থে ম্যাজিস্ট্রেটদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সভায় নিশ্চিত করেন।
ঈদের ছুটিতে শহরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ঈদের সময় ঘরবাড়ি ফাঁকা থাকে, তাই এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে চুরিসহ অন্যান্য অপরাধ রোধে বিশেষ নজরদারি রাখতে হবে। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বাড়তি সতর্কতার নির্দেশ দেন তিনি। জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে সভায় জানানো হয় যে, বন্দরে ইতিমধ্যে ৮টি তেলের জাহাজ এসেছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রোটেশন পদ্ধতি চালু করেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে সকলকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম।
সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আরও অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লোড হচ্ছে...