খেলা
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর কার গায়ে
NewsView5

নিউজভিউ ডেস্ক
লিওনেল মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলে শেষ হয়েছে একটি অধ্যায়। ২০০৯ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে যে ১০ নম্বর জার্সি নিজের করে নিয়েছিলেন মেসি, প্রায় দুই দশক পর সেটিই এখন উত্তরসূরির অপেক্ষায়।
মেসি আর্জেন্টিনার হয়ে ২০ বছরের বেশি সময় খেলেছেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ২০৭ ম্যাচে ১২৫ গোল করে শেষ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার।
এখন তাই আলোচনার কেন্দ্রে ১০ নম্বর জার্সি। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় সবার আগে উঠে আসছে নিকো পাজের নাম। কোমোর এই তরুণ মিডফিল্ডার ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সিই পরেন। বয়স, খেলার ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় তাঁকে মেসি-পরবর্তী আর্জেন্টিনার অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে দেখা হচ্ছে।
এর বাইরে শক্তিশালী প্রার্থী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের ১০ নম্বর জার্সিধারী এই মিডফিল্ডার আর্জেন্টিনার মাঝমাঠেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জাতীয় দলের হয়ে বড় ম্যাচের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আলোচনায় আছে এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজের নামও। ২০২৬ বিশ্বকাপের দলে এনজোর জার্সি নম্বর ছিল ২৪, আর লাওতারোর ২২। তবে দুজনই জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় ভবিষ্যতে তাঁদের কাউকে ১০ নম্বর দেওয়া হতে পারে।
তবে শেষ সিদ্ধান্তটা সহজ হবে না। কারণ আর্জেন্টিনার ১০ নম্বর এখন শুধু একটি জার্সি নয় ম্যারাডোনা ও মেসির উত্তরাধিকার বহন করা একটি প্রতীক।
মেসির পর সেই প্রতীকের ভার কার কাঁধে উঠবে, সেটিই এখন আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন।

লোড হচ্ছে...