রাজনীতি
ফেসবুক পোস্টে আমির হামজা
অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কায় আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে
NewsView

নিউজভিউ ডেস্ক
জনকল্যাণমূলক কাজে বাধা দিতে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন।
আমির হামজা পোস্টে লিখেছেন, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এই মুহূর্তে তাদের হাতে কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা মানুষের জন্য ভালো কিছু করতে ক্যাপাবল নয়, সেজন্য আমার পথ আটকানোর চেষ্টা এখন তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হবে আমার কুষ্টিয়াবাসী।
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি লেখেন, “আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। বরং এই অপকর্মের সাম্রাজ্য ধ্বংস হওয়ার আশঙ্কায় তারা এখন বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।”
বিপক্ষ শক্তিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কুষ্টিয়াবাসী শান্তিতে বসবাসের জন্য যে আমানত তার কাঁধে তুলে দিয়েছে, তা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কোনোক্রমেই তিনি লক্ষ্য থেকে পিছপা হবেন না। কুষ্টিয়াবাসীর পাশে তিনি যেমন ছিলেন, আগামী দিনেও সেভাবেই পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লোড হচ্ছে...