নারায়ণগঞ্জসদর
অনলাইন জুয়ার ছোবল রুখতে র্যাবের অভিযান, ২ জন আটক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে র্যাব-১১। সোমবার (৪ মে) রাতে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চক্রের এক এজেন্ট ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি-১ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া শহীদ মিনারে এই অভিযান পরিচালনা করে। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয় মো. আবুল হাসান (২৯) ও মো. সাকিব হোসেনকে (২৩)।
আটক আবুল হাসান কুমিল্লার দেবিদ্বার থানার আবুল হাসেমের ছেলে এবং সাকিব হোসেন স্থানীয় সৈয়দপুর আমতলা এলাকার বাসিন্দা।
র্যাবের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সাইবার স্পেস ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এই নিষিদ্ধ অনলাইন জুয়ার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে, যা তাদের পরবর্তীতে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে প্ররোচিত করছে। মূলত জনজীবনে স্থিতিশীলতা ফেরাতে এবং এই সামাজিক ব্যাধি নির্মূল করতেই র্যাব এই ঝটিকা অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে সক্রিয় থাকা জুয়াড়িদের এই সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত র্যাব-১১-এর এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...