নারায়ণগঞ্জবন্দর
বন্দরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মাদক আইনে দায়ের করা পৃথক মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মামুন মিয়ার ছেলে ইমন (২২) এবং একই এলাকার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার শাকিল মিয়ার স্ত্রী রিংকি বেগম (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলীর নেতৃত্বে দড়ি সোনাকান্দা এলাকার নিজাম মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, এসময় ১১ পিস ইয়াবাসহ ইমনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই রাতে এসআই আব্দুল মোত্তালেবের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদীস্থ বিদু মিয়ার বাগানের সামনে অপর একটি অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্যমতে, সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ রিংকি বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদির (৪৫) নামে আরও একজন কৌশলে পালিয়ে গেছে বলে অভিযানে থাকা কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (মামলা নং ১(১)২৬ ও ২(১)২৬) রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

লোড হচ্ছে...