অর্থ-বাণিজ্যসদর
২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও বকেয়া পরিশোধের দাবি
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ বোনাস, চলতি মাসের বেতন ও সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (২ মার্চ) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর ঈদের আগে শিল্প এলাকাগুলোতে বেতন-বোনাস নিয়ে এক ধরণের কৃত্রিম সংকট তৈরি করা হয়। মালিকপক্ষ সময়মতো পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমায় মূল বেতনের (বেসিক) সমান বোনাস দেওয়া হলেও গার্মেন্টস খাতে কোনো সুনির্দিষ্ট নিয়ম মানা হয় না। অনেক কারখানায় বোনাসের নামে সামান্য কিছু টাকা বকশিশ দিয়ে শ্রমিকদের ঠকানো হয়।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ঈদের ছুটির ঠিক আগের দিন বোনাস দেওয়া হয়, যার ফলে শ্রমিকরা ন্যূনতম কেনাকাটা করে সময়মতো বাড়ি ফিরতে পারেন না। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। তিনি বলেন, শ্রমিকদের ঘাম ঝরানো টাকায় শিল্প সচল থাকলেও উৎসবের সময় তাদের অবহেলা করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গাবতলী-পুলিশ লাইন আঞ্চলিক শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি নির্মল বর্মণ এবং তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন।

লোড হচ্ছে...