রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃত্যুতে অঞ্জন দাসের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, প্রবীণ নারী নেত্রী ও শিক্ষক শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-০৩ আসনের এমপি প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার এই নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক শোকবার্তায় অঞ্জন দাস বলেন, “নারায়ণগঞ্জের কৃতি সন্তান শাহানা খানম চৌধুরী একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজকর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ অভিভাবককে হারালাম। এটিএম কামালের মাতৃবিয়োগের এই কঠিন সময়ে আমি তাঁর ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
শোকবার্তায় তিনি আরও বলেন, “একজন প্রবীণ নারী নেত্রী হিসেবে শাহানা খানম চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, বিশিষ্ট নারী নেত্রী শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে নগরীর মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...