নারায়ণগঞ্জসদর
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিদ্যানিকেতনের শ্রদ্ধা
NewsView

নিউজ ভিউ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে স্কুলের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।
এরপর স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, স্কুল পরিচালনা পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ধর্মীয় শিক্ষক মোঃ আমির হোসাইন দোয়া পরিচালনা করেন।

লোড হচ্ছে...