রাজনীতিসদর
নারায়ণগঞ্জে এক টেবিলে জামায়াত-খেলাফত মজলিস
NewsView

নিউজভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত আটটায় জামায়াতের মিশনপাড়ার মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
১১ দলের অন্যতম শরিক এই দুটি দলের শীর্ষ নেতাদের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। সভায় উভয় দলের নেতারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে নেতারা একমত হন যে, শিল্পনগরী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কেন্দ্রীয়ভাবে ১১ দলের যে নির্বাচনী সমঝোতা হয়েছে, স্থানীয় পর্যায়ে তার সফল বাস্তবায়নে তৃণমূল পর্যন্ত সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এছাড়া রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ এবং সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন ও মুহাম্মদ জামাল হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মুনীর, বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী এবং পূর্ব থানা আমীর মাওলানা হাবীবুর রহমান মল্লিক প্রমুখ।
খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী ও মুহাম্মদ শরীফ মিয়াজী প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচনের কৌশল নির্ধারণ এবং প্রচার-প্রচারণায় দুই দলের কর্মীদের মধ্যে সমন্বয় সাধনে একটি বিশেষ সেল গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।

লোড হচ্ছে...