নারায়ণগঞ্জসদর
ওসমান হাদির ওপর হামলা
অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ভয়াবহ আশংকা রয়েছে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজ ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই হামলাকে স্বৈরাচারের পুনরুত্থানের আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন এবং ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন না করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর ডিআইটি চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, "হত্যার উদ্দেশ্যে তাঁর (শরিফ ওসমান হাদি) ওপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।"
তিনি শরিফ হাদির স্ত্রী ঢাকায় স্বামীকে দেখতে আসার পর তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, কোনো পরিকল্পিত চক্র এ অপকর্মের সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। তিনি প্রশাসনের দুর্বলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন "অতি দ্রুত এসব বিষয়ে আপনার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশংকা রয়েছে।"
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...