রাজনীতিবন্দর
আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী: বাহাদুর শাহ্ মোজাদ্দেদী
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনি আমেজ তুঙ্গে। বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর সমর্থনে বন্দরে এক বিশাল নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বন্দর সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এই সমাবেশে ‘চেয়ার’ প্রতীকের সমর্থনে হাজার হাজার মানুষের ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এক আধুনিক ও শান্তিময় জনপদ গড়তে চেয়ার প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।” তিনি আরও যোগ করেন, ইনশাআল্লাহ বিজয়ী হলে সদর ও বন্দরের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।
সমাবেশে বক্তারা আল্লামা বাহাদুর শাহ্ মোজাদ্দেদীকে একজন সৎ, যোগ্য এবং আদর্শবান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাকে নির্বাচিত করলে এলাকায় ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন বজায় থাকবে। তারা দল-মত নির্বিশেষে সকলকে ‘চেয়ার’ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব মো. আমজাদ আলী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান লিংকন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য আবু সাইদ কাদেরী এবং ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি ইকবাল সোবহান এপোলো, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান গেলমান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন কাওছার এবং বন্দর থানা সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানসহ বৃহত্তর সুন্নী জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুরো এলাকায় ‘চেয়ার’ প্রতীককে ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

লোড হচ্ছে...