নারায়ণগঞ্জআড়াইহাজার
মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, কারাদণ্ড ও জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনকালে হাতে-নাতে ধরা পড়ায় রাফাত (৩০) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পরিচালিত এক অভিযানে এই সাজা প্রদান করা হয়। আড়াইহাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন এই আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাফাতকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও মেয়াদে শাস্তির আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন জানান, যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে এবং এলাকায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চলবে। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

লোড হচ্ছে...