জাতীয়
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর রাজনৈতিক সৌজন্যতার নতুন নজির স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর রাজধানীর বসুন্ধরার বাসভবনে পৌঁছান।
এর আগে গত শনিবারই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দলীয় চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নির্বাচনের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও পরবর্তী রাজনীতিতে ইতিবাচক ধারা ও জাতীয় ঐক্যের বার্তা দিতেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা থেকেই জামায়াত আমিরের বাসভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুই দলের শীর্ষ পর্যায়ের নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ভিআইপি মুভমেন্ট নিশ্চিত করতে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, ২১২ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপি চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাষ্ট্র পরিচালনায় এবং জাতীয় সংকটে প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের যে ডাক তারেক রহমান দিয়েছেন, এই সাক্ষাৎ তারই বাস্তব প্রতিফলন। জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে তাঁর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

লোড হচ্ছে...