নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার
NewsView

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে ওই মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমলাব মুন্সি ফিলিং স্টেশনের কর্মীরা আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সী ওই অজ্ঞাত পুরুষের মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি হেফাজতে নেয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় বা দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
ওসি তারিকুল ইসলাম আরও জানান, অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ সবরকম চেষ্টা অব্যাহত রেখেছে।

লোড হচ্ছে...