নারায়ণগঞ্জ
দুই বছরেও মেলেনি স্বপ্না হত্যার বিচার, শনাক্ত হয়নি খুনি
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও এখনো প্রকৃত হত্যাকারী শনাক্ত হয়নি বলে অভিযোগ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (২৫ জুন) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বপ্নার মা-বাবা দ্রুত বিচার, খুনির গ্রেপ্তার এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানান।
পরিবারের দাবি, ২০২৪ সালের ৩০ এপ্রিল নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর তদন্তের দায়িত্ব র্যাব-১১ ও পরে সিআইডি পেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সম্মেলনে স্বপ্নার মা অভিযোগ করেন, তদন্তের নামে তাদের হয়রানি করা হয়েছে এবং বিচারহীনতার কষ্ট নিয়ে দিন কাটাতে হচ্ছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

লোড হচ্ছে...