নারায়ণগঞ্জবন্দর
র্যাবের অভিযানে তিন যুবক আটক, ২০ কেজি গাঁজা উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারির সাথে জড়িত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার মদনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাদিয়ানি এলাকার মৃত আলী মর্তুজার ছেলে মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), ফেনী সদর থানার গোবিন্দপুর এলাকার মোঃ রবিউলের ছেলে মোঃ মাঈন উদ্দিন (২৭) এবং একই থানার মাছিমপুর এলাকার কবির আহম্মদের ছেলে মোঃ রাকিব (২০)।
র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারিদের হেফাজত হতে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে আসছিল। এসব মাদকদ্রব্য তারা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...