নারায়ণগঞ্জ
বাবুরাইলে খাঁজা মঈনুদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ শুরু
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহী হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ.)-এর ৭১তম সাতদিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। সোমবার ১লা রজব রাত নয়টায় শহরের আজমেরী গলি ২নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরশ মোবারকের উদ্বোধন করা হয়।
ওরশ উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই এবং হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। এর আগে পীরজাদাদের ফুল দিয়ে বরণ করে নেন ওরশ কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দরা।
২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ওরশ ২৮ ডিসেম্বর (৭ই রজব) বাদ আছর আখেরি কুল ফাতেহার মধ্য দিয়ে সমাপ্ত হবে। ওরশ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেকান ভক্তরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সূচীর মধ্যে প্রতিদিন রাত সাড়ে ৯টায় কুল ফাতেহা ও মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০টায় বাংলা বয়াতি গানের আসর অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি সকালে নেওয়াজ বিতরণ করা হবে।
উল্লেখ্য, ১৯৫৫ সালে বাবুরাইলে এই ওরশ উদ্বোধন করেন পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ.)। এরপর থেকে দীর্ঘ ৭১ বছর যাবত এই ওরশ শরীফ পরিচালনা করেছেন জননেতা আলী আহমেদ চুনকা, জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ এবং বর্তমানে মোহাম্মদ আলী রেজা রিপন। ইতিহাস মতে, এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন।

লোড হচ্ছে...