নারায়ণগঞ্জবন্দর
বন্দরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার যুবক রিমান্ড শেষে কারাগারে
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হওয়া আলোচিত যুবক টিটুকে (৪০) দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত টিটুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত টিটু বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা (নং- ২৬/১২/২৫) দায়ের করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ লিজান (২০) ও টিটু (৪০) নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গত ২৪ ডিসেম্বর তাদের আদালতে পাঠিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে টিটুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার তাকে কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছিল। দুই দিন ব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে পুনরায় আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বন্দর থানা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

লোড হচ্ছে...