অর্থ-বাণিজ্য
ভোটের ধাক্কা রেমিট্যান্সে
রেকর্ড রিজার্ভ ৩৪.৫৩ বিলিয়ন
NewsView

নিউজভিউ
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। প্রবাসী আয়ে যেনে জোয়ার এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। চলতি ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারে। অর্থাৎ মাত্র ১৬ দিনে আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৫ কোটি ২০ লাখ ডলার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ধরেই রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা। চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে পাঠাচ্ছেন প্রবাসীরা। এর আগে জানুয়ারি মাসে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। অথচ এর আগের টানা পাঁচ মাস রেমিট্যান্সের পরিমাণ ছিল তিন বিলিয়ন ডলারের নিচে।
প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বাজার থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

লোড হচ্ছে...