রাজনীতি
মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
NewsView

নিউজভিউ
‘ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা’—এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের আইসিএবি (ICAB) মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
মহানগর সভাপতি মুহা. আবুল হাশিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর-এর সঞ্চালনায় নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহা. আবুল হাশিম বলেন, "বর্তমান সময় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৬ সেশনকে কেন্দ্র করে ‘দাওয়াত ও সংগ্রামে নবজাগরণ’ আনতে হবে। ছাত্রসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত করে একটি বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের প্রতিটি কর্মীকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসীর আহমেদ মহানগরের শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেছিলেন। আজ সেই ধারাবাহিকতায় ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি: মুহা. আবুল হাশিম, সহ-সভাপতি: জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক: মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক: মুহা. আমির হামজা, প্রশিক্ষণ সম্পাদক: এম. মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক: মুহা. আবরারুল করিম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহা. আব্দুল্লাহ আল সাইদ, প্রকাশনা ও দফতর সম্পাদক: মুহা. ইউসুফ আহমদ, অর্থ ও কল্যাণ সম্পাদক: মুহা. সাইম হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক: শাহ মুহা. ছগির হোসেন, কওমী মাদ্রাসা সম্পাদক: শেখ মুহা. রুহুল আমিন, আলিয়া মাদ্রাসা সম্পাদক: মুহা. জিহাদ হাসান, স্কুল ও কলেজ সম্পাদক: মুহা. কাউসার আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহা. হাসিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য: মুহা. আলিফ রহমান ফাহাদ।
শপথ গ্রহণ শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

লোড হচ্ছে...