সারা দেশ
পরীক্ষা শেষে বাড়ি ফিরে ছাত্রীর আত্মহত্যা
NewsView5

নিউজভিউ ডেস্ক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর আবার পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা ভালো না হওয়ায় তিনি হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোড হচ্ছে...