নারায়ণগঞ্জসদর
বিদ্যানিকেতনে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমপি কালাম
NewsView

নিউজভিউ
সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন,বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন শিক্ষায় গড়ে তুলতে হবে। তিনি বলেন আগামীর বাংলাদেশ কে নতুন ভাবে গড়ে তুলতে হলে এই প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। তিনি তাঁর স্কুল জীবনের স্মৃতিচারন করে বলেন আমাদের সময় স্কুল গুলোতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে থাকতো। কিন্তু আজকে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। তারা পড়াশোনার চেয়ে অন্য প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে।যে প্রযুক্তি আমাদের সন্তান কে বিপথগামী করছে। আমাদের এজন্য সতর্ক থাকতে হবে। তিনি শিক্ষকদের নিজেদের সন্তানের মতো ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন আমদের বর্তমান প্রজন্ম মব সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। এদিকে আমাদের সকল কে সতর্ক থাকতে হবে।তিনি এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি বলেন বর্তমান সময়ে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে আমাদের তরুণ প্রজন্ম কে সরিয়ে আনতে হলে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের এক সাথে কাজ করতে হবে। প্রশাসন মাদক ও মবের বিষয়ে সতর্ক এবং কঠোর অবস্থানে আছে। পুলিশ প্রশাসন মাদক ও মবের বিষয়ে কাউকে ছাড় দিবে না।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন চেয়ারম্যান বদিউজ্জামাল বদু, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,সাবেক সভাপতি আরিফ আলম দীপু, বিদ্যানিকেতন ট্রাস্টের সহ সভাপতি আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, জাকির হোসেন, হোসেন ব্যাপারী,মনির হোসেন খান,ফয়সাল আজিজ তুষার, মাহবুবর রহমান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এবছর বিদ্যানিকেতন হাই স্কুল থেকে ২৬৬ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

লোড হচ্ছে...