জাতীয়
নদীতে ট্রাক, যুবক নিহত
NewsView

নিউজভিউ ডেস্ক
কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে স্থানীয় এক যুবক আপন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

লোড হচ্ছে...