নারায়ণগঞ্জসদর
পঞ্চবটি বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা
NewsView

# বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের অনেককেই হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছিল: ডিসি
নিউজ ভিউ
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ বীর মুক্তিযোদ্ধা, সংগঠক ও সহযোগীদের স্মরণে ফতুল্লার ঐতিহাসিক পঞ্চবটি বধ্যভূমিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির পঞ্চবটি বধ্যভূমিকে ‘বেদনাবিধুর ইতিহাসের নীরব সাক্ষী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের অনেককেই হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, অগণিত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কোনোভাবেই অমর্যাদা করা যায় না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও স্বাধীনতাকে সম্মানিত রাখতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদস্য সচিব নুর আলম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...