সারা দেশ
এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যার ঘাতক গ্রেফতার
NewsView

নিউজভিউ ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় চালক মোঃ নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১৭ মে) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনার ১১ দিন পর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কলেজ গেইট সংলগ্ন জামাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাজমুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ৬ মে বেলা বারোটার দিকে তন্ময় কুরী (১৬) তাঁর সহপাঠী জিৎ দেবনাথ (১৬) কে সাথে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। । এ সময় মাইজদী বাজার থেকে আগত নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের বেগমগঞ্জ চৌরাস্তাগামী লেনে একটি নম্বরবিহীন সিএনজি অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদেরকে সজোরে ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওযার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তন্ময়ের কোনো সাড়াশব্দ না পেয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...