আন্তর্জাতিক
ইরানে সামরিক বহর ও মিসাইল সাজিয়ে গণবিয়ে
NewsView6

সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
ইরানের সরকার আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরানে তাদের সেক্রিফাইস ফর ইরান অনুষ্ঠানের অংশ হিসেবে একটি গণবিয়ের আয়োজন করে। এতে ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানকে দেশপ্রেমমূলক প্রতীক—যেমন পতাকা, প্রতিকৃতি এবং লাইলাক রঙের একটি ক্ষেপণাস্ত্রের প্রদর্শনের মাধ্যমে ভিন্ন আমেজ দেয়া হয়েছে।
সোমবার (১৮ মে) তেহরানে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।
রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে ইরানের সরকার। মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সামরিক যানগুলো ফুল ও রঙিন বেলুন দিয়ে সাজিয়ে বিয়ের গাড়ি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে দেখা যায় দেশটির নিজস্ব প্রযুক্তি তৈরি দেশীয় মিসাইল।

লোড হচ্ছে...