রাজনীতিসদর
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সারাজীবন আপসহীনভাবে মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন: সানি
NewsView

নিউজভিউ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব শহরের উকিলপাড়া এলাকায় এই আয়োজন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণসভায় আনিসুল ইসলাম সানি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। তিনি সারাজীবন আপসহীনভাবে মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও নেতৃত্ব বিএনপিকে জনগণের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।"
সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নাজির আহমেদ নজির, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল এবং জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন।
এছাড়াও মহানগর জাসাসের সহ-সভাপতি এনামুল হক খান, সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেনসহ জাসাস ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রীর ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করেই ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার করা হবে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

লোড হচ্ছে...