নারায়ণগঞ্জবন্দর
বন্দরে অস্ত্রসহ আটক ২
NewsView

নিউজ ভিউ
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কঠোর নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে বন্দর থানা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং তাজা গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, নির্বাচনকে সামনে রেখে কোনো বড় ধরনের অপরাধ বা নাশকতার পরিকল্পনা করছিল এই চক্রটি।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানাধীন মদনগঞ্জ ১৯নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার জাকির হোসেনের ছেলে মো. লিজান (২০) এবং তাওলাদ হোসেনের ছেলে মো. টিটু (৪০)। তাঁদের দেহ তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি পুরাতন বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে বন্দর থানায় এই সফল অভিযান পরিচালিত হয়। বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই মনির হোসাইন ও সঙ্গীয় ফোর্স শান্তিনগর এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন। রাত ১১টা ৪০ মিনিটের দিকে শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন জুয়েলের নৌযান শ্রমিক অফিসের সামনে সন্দেহভাজন হিসেবে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের জন্য এই অস্ত্র বহন করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

লোড হচ্ছে...