নারায়ণগঞ্জসদর
শিশুদের শৈল্পিক উৎসবে মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের শহীদনগরে ক্বেরাত, হামদ-নাত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অরাজনৈতিক সংগঠন ‘আমরা শহীদনগরবাসী’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে এলাকার কয়েকশ শিশু-কিশোর তাদের সৃজনশীল প্রতিভা প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
শহীদনগর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

লোড হচ্ছে...