রাজনীতিসোনারগাঁও
নির্বাচনী এলাকায় সহিংসতার শঙ্কা, সেনা মোতায়েনের দাবি মান্নানের
NewsView

নিউজভিউ
নির্বাচন ঘনিয়ে আসার মুখে নারায়ণগঞ্জ-৩ আসনের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৩৫টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি এই দাবি তুলে ধরেন।
আবেদনে আজহারুল ইসলাম মান্নান উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের তিনটি কেন্দ্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের বাসভবনের খুব কাছে অবস্থিত। এর ফলে ভোটের দিন ওই কেন্দ্রগুলো দখল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট প্রদান এবং দাঙ্গা-হাঙ্গামার পাশাপাশি বোমা হামলার মতো বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন তিনি। এর আগে নির্বাচনি প্রচারণার সময়ও অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে নানা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।
মান্নান সতর্ক করে বলেন, সাধারণ ভোটারদের জান-মালের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এই ৩৫টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনা উপস্থিতি জরুরি। অন্যথায় সাধারণ ভোটারদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়তে পারে।
আবেদনে উল্লিখিত সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মোগরাপাড়া হরিদাস-গৌরগোবিন্দ-শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন, সাদিপুর উচ্চ বিদ্যালয়, বারদী নুনেরটেক উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় এবং ধনকুন্ডা পপুলার হাই স্কুলের মতো কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ তালিকার শীর্ষে রাখা হয়েছে।

লোড হচ্ছে...