জাতীয়
হামের টিকা শুরু সারাদেশে
NewsView

নিউজভিউ ডেস্ক
হামের প্রকটতা দমনে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সাথে বাড়ছে মৃত্যু সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২১৩ শিশুর। ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় টিকা দেয়া শুরু হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০ এপ্রিল থেকে সারা দেশে ম্যাসিভভাবে হামের টিকার কার্যক্রম শুরু হবে। দেশে কোনো টিকার ঘাটতি নেই, তাই অপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান দেয়া যাবে না।
চিকিৎসকরা বলছেন, শুধু হামের কারণে নয়, যে শিশুরা মারা যাচ্ছে তাদের হামের সঙ্গে রয়েছে শরীরের অনান্য জটিলতা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান করে তারা বলেন, শিশুকে টিকা দেয়ার পাশাপাশি পুষ্টিকর খাবারও নিশ্চিত করতে হবে।

লোড হচ্ছে...