সারা দেশ
ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ঘাটাইলে মাছ ধরতে গিয়ে ডোবার ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৪০)। গতকাল শুক্রবার সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ঐ গ্রামের মৃত সুজাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল সকাল ৮টার দিকে বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে তার নিজস্ব ডোবায় চায়না জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় ডোবার ওপর নিয়ে টানানো সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে থাকায় পানি বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...