অর্থ-বাণিজ্য
ফুটপাত-যানজট মুক্ত করতে প্রশাসনের অনীহা কেন: তনু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের নাগরিক জীবনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ফুটপাত দখল এবং অসহনীয় যানজট নিরসনে প্রশাসনের বর্তমান ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু। দেশের চলমান প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির কথা, সেখানে নারায়ণগঞ্জে প্রশাসনের দৃশ্যমান কোনো সক্রিয়তা না থাকায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আহমেদুর রহমান তনু সরাসরি প্রশাসনের কাছে জিজ্ঞাসা রেখে বলেন, গত ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটুকু কর্মতৎপরতা দেখা যেত, নতুন সরকার আসার পর তা আরও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হতো যে, জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া ফুটপাত ও যানজট মুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে সেই প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নারায়ণগঞ্জের স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকরা একযোগে শহরকে হকারমুক্ত ও সুন্দর করে সাজাতে উন্মুখ হয়ে আছেন। জনসাধারণের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো কার্যকর পদক্ষেপ মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না, তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তনু মনে করেন, শুধুমাত্র জনপ্রতিনিধি বা সাধারণ মানুষের দায়িত্বপালনই যথেষ্ট নয়; একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং দায়িত্বশীল হওয়া এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন।

লোড হচ্ছে...