রাজনীতিবন্দর
শ্রমজীবী মানুষের রেশন ও আবাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: বিপ্লব
NewsView
নিউজভিউ
নির্বাচিত হলে মেহনতি মানুষের জন্য সরকারিভাবে রেশন, উন্নত আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে তিনি বন্দর উপজেলার ১৯ নং ওয়ার্ডসহ কলাগাছিয়া ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, আমরা কেবল সংসদে যাওয়ার জন্য নয়, বরং এই শোষণমূলক ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য নির্বাচন করছি। কালো টাকা, পেশিশক্তি এবং প্রশাসনের প্রভাবমুক্ত একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনই পারে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, আমরা আজীবন মেহনতি মানুষের ন্যায্য দাবির লড়াইয়ে মাঠে থাকব। অতীতে সাধারণ মানুষ বারবার বঞ্চিত হয়েছে, তাই তাদের অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে সংসদে যাওয়া আজ সময়ের দাবি। আমি আপনাদের মই মার্কার প্রতি আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।
পথসভায় প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, ১২ নং ওয়ার্ডের বাসদ নেতা সেলিম আলদ্বীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দর বাসদ নেতা মুন্নি সরদার, মোক্তার হোসেন এবং দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতা সুইটি বেগম, হাসিনা বেগম, ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও তানজিলা আক্তারসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...