নারায়ণগঞ্জসদর
বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ
NewsView

নিউজ ভিউ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর) এরপর সকাল ১১টায় এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার অধরাই থেকে গেছে। তিনি অভিযোগ করেন, বিগত ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে এবং মৌলবাদী রাজনীতি উত্থানের ক্ষেত্র তৈরি করেছে।
নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন সীমা ছাড়িয়েছে। তারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধান পরিবর্তনের চেষ্টা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়নের নিন্দা জানান। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও তার ধারাবাহিকতায় ২৪-এর চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

লোড হচ্ছে...