নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় ছাদের ঘর থেকে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
মাদকদ্রব্যের কারবার রুখতে নারায়ণগঞ্জ পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছয়তলা ভবনের ছাদের কক্ষ থেকে তাদের আটক করে।
শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিক, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স জামতলা এলাকায় আবু তালেবের ছয়তলা ভবনে এই তল্লাশি চালান।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম সাজু (২৭) এবং হাবিব মিয়া (২৫)। দুজনই ওই ভবনের ছাদের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ জানায়, সাজুর কাছ থেকে ৮০টি এবং হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে বলে ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

লোড হচ্ছে...