রাজনীতিসদর
ফতুল্লায় বিএনপি ২০ নেতা বহিষ্কার, ওয়ার্ড কমিটি বিলুপ্ত
NewsView

নিউজভিউ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, সদস্য মাখলেকুল মান্নান পায়েল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবুল।
এছাড়াও তালিকায় রয়েছেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, সহ-সভাপতি সফিউর রহমান রাজ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার, প্রচার সম্পাদক তপু রহমান, সদস্য হানিফ শেখ, আবুল হোসেন খোকন ও শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদ।
৭ নম্বর ওয়ার্ড থেকেও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—অর্থ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, সদস্য মাজহারুল ইসলাম, মেস্তাক আল মামুন, মিছির আলী ও সোহরাব হোসেন।

লোড হচ্ছে...