নারায়ণগঞ্জসদর
মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য: মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে হামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপি নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক প্রতিবাদ সভা ও মিছিল থেকে তিনি এই হামলাকে ‘গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দেন।
প্রতিবাদ সভায় মাসুদুজ্জামান বলেন, প্রত্যেক দলের রাজনীতি আলাদা, মত ও পথ ভিন্ন হতে পারে। কিন্তু ভিন্নতা মেনে নিয়েই দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। অথচ একটি দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্র নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একের পর এক হামলা ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।
তিনি বলেন, দুই প্রার্থীর ওপর এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং বিরোধী মতকে দমন করার জন্য পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে।
মাসুদুজ্জামান এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তিনি এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি করেন, "নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।"
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড.জাকির হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে মিছিল বের করে গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

লোড হচ্ছে...