রাজনীতিসদর
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্বপন চৌধুরী
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো. রুন-অর-রশীদ চৌধুরী স্বপন। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের এস.ও. এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি মাথায় মারাত্মক আঘাত পান এবং তাঁর বাম হাতের হাড় ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে আনা হলেও আঘাত গুরুতর হওয়ায় আগামী বৃহস্পতিবার তাঁর হাতের একটি অস্ত্রোপচার (অপারেশন) করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

লোড হচ্ছে...