নারায়ণগঞ্জ
জিপিএমএস কর্মশালা সম্পন্ন
নাসিককে মানবিক ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয়
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সেবার মান বাড়াতে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি বিশেষ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) নাসিক সভাকক্ষে জিপিএমএস কমিটির সদস্যদের নিয়ে এই ‘গভর্নমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ (জিপিএমএস) সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়। এই আধুনিক পদ্ধতির মূল লক্ষ্য হলো সরকারি প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন করা, কাজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা এবং একটি ফলাফলভিত্তিক গতিশীল প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান জিপিএমএস কার্যক্রম বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানান যে, দক্ষ মানবসম্পদ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সঠিক কর্মমূল্যায়নের মাধ্যমেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, দক্ষ ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের উপস্থিতিতে এই পুরো প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। কর্মশালা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পদ্ধতির সফল প্রয়োগের ফলে নাসিকের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

লোড হচ্ছে...