নারায়ণগঞ্জসদর
বিদ্যানিকেতন স্কুলে 'আমরা নারায়ণগঞ্জবাসী' সংগঠনের মশারী বিতরণ
NewsView

ডেঙ্গু মহামারীতে নারায়ণগঞ্জ শহর যখন বিপর্যস্ত, তখন মশক নিধনে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন স্থানীয় নেতারা। শনিবার (৮ নভেম্বর) সকালে ভূঁইয়ারবাগ বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে 'আমরা নারায়ণগঞ্জবাসী' সংগঠনের মশারী বিতরণ কর্মসূচিতে এই সমালোচনা উঠে আসে।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্জ মতিউর রহমানের আর্থিক সহায়তায় "আমরা নারায়ণগঞ্জবাসী" সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে ভূঁইয়ারবাগ এলাকার তিন শতাধিক অসচ্ছল ব্যক্তির মাঝে উন্নতমানের মশারী বিতরণ করা হয়।
সভাপতি নূরউদ্দিন আহমেদ জানান, ভূঁইয়ারবাগ এলাকাটি বর্তমানে ডেঙ্গু রোগের হটস্পট হওয়ায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানের ৪ জন কোমলমতি নিরীহ ছাত্র/ছাত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি জনাব সালাম খোকন। তিনি জনহিতকর এই উদ্যোগের প্রশংসা করেন এবং একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের নিকট বিষয়টি বারংবার জানানো স্বত্বেও তাঁরা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। প্রশাসনের আরও তৎপর হওয়ার প্রয়োজন।
এই কর্মসূচিতে বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সোহেল, সংগঠনের সহ-সভাপতি রমজান-উল-রশিদ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...