নারায়ণগঞ্জসদর
মাসুদুজ্জামানকে জয়ী করার করতে ঐক্যবদ্ধ মহানগর বিএনপি
NewsView

ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'-এর তাৎপর্য তুলে ধরে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী ঐক্য জোরদার করতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগর। রবিবার (৯ নভেম্বর) বিকেলে ১২ নং ওয়ার্ডের ডন চেম্বার এলাকায় অনুষ্ঠিত এই সভা থেকে মাসুদুজ্জামান মাসুদকে বিপুল ভোটে জয়ী করার সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান দেশেকে বহুদলীয় গণতন্ত্রের ধারায় ফিরিয়ে এনেছিল। তারা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বকে স্মরণ করে বলেন, তার হাত ধরেই দেশে গণতন্ত্র, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠা লাভ করে। বক্তারা বিশেষত সার্ক (SAARC) প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরেন।
বক্তারা ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদ ও জুলুমের কঠোর সমালোচনা করেন। তারা মনে করেন, দেশকে গণতন্ত্র ও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার নতুন কর্তব্য এখন বিএনপির সামনে।
প্রধান বক্তা গোলাম মোস্তফা সাগর বলেন, ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই ঐতিহাসিক দায়িত্ব পরিপূর্ণ করার মহান দায় আমাদের সামনে উপস্থিত হয়েছে।"
আলোচনা সভায় উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে একযোগে অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ এডঃ মোঃ রেজাউল করিম খাঁন রেজা ও হারুনুর রশিদ মুকুল, মহানগর কৃষক দলের নুরুল ইসলাম জানু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুলহাস, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক জহুরা খাতুন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...