নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশনের জরুরি নির্দেশনা
নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের জন্য পৃথক র্যাম্প ও টয়লেট নির্মাণ
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সকল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেটেরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র্যাম্প ও টয়লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটি কর্পোরেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগর এলাকার সকল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেটেরিয়াকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধীবান্ধব র্যাম্প নির্মাণ ও আলাদা টয়লেট স্থাপন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল কিংবা নবায়ন বন্ধ রাখা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নগরবাসীর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও সেবা গ্রহণ আরও সহজ হবে এবং নগরে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে উঠবে।

লোড হচ্ছে...