নারায়ণগঞ্জসোনারগাঁও
ইয়াবাসহ পুলিশের জালে এক ব্যক্তি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের এক অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মমিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোরে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই কার্যক্রম পরিচালনা করে। পুলিশের দাবি অনুযায়ী, গ্রেপ্তারকৃত মমিন মিয়া সোনাপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...